বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: আমীর খসরু

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: আমীর খসরু

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্গাপূজো একটি উৎসব, এটি আনন্দের সঙ্গে সবাই মিলেমিশে পালিত হয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নগরের মেহেদীবাগের  বাসভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড, ১৩ নম্বর  খুলশী ওয়ার্ড,২৫ নম্বর রামপুর ওয়ার্ড,২৬ নম্বর হালিশহর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।

তিনি ৩৬টি ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক সহযোগিতা করেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুর রহমান স্বপন, শাহ আলম, মনজুর আলম, মহিলা দল সভানেত্রী মনোর বেগম মনি, সহ-সভাপতি জেসমিন খানম, বিএনপি নেতা মোহাম্মদ হুমায়ন,আবু জহুর, সাইফুল আলম, মনির আহমদ, হাজী মোহাম্মদ ওমর,লালখান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ ওমর ফারুক, দক্ষিণ কাট্টলী বিএনপির আহ্বায়ক মো. শফিউল্লাহ, রামপুর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আফসার ও লালখান বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ।

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin