বাংলাদেশে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই: মাহফুজ আলম

বাংলাদেশে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই: মাহফুজ আলম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই।

পোস্টে তিনি আরও লেখেন, ইতিমধ্যে অন্তত আধা ডজন এমন ছায়া দল রয়েছে দেশে।

যদিও তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন তা লেখেননি।

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার ওপর হওয়া হামলা চেষ্টার পর এটি তার প্রথম ফেসবুক স্ট্যাটাস।

এদিকে, মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার বিষয়ে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।  

তিনি আরও লিখেছেন, এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলা মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।

আরএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin