বাংলাদেশে বিনিয়োগে বাধার ৫ কারণ চিহ্নিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে বিনিয়োগে বাধার ৫ কারণ চিহ্নিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ বিনিয়োগের সীমাবদ্ধতা কমাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করলেও এখনো বাধা রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ বাধার জন্য পাঁচটি কারণ চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের  বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদন ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে।  

প্রতিবেদনে বাংলাদেশ অংশে উল্লেখ করা হয়েছে, গত এক দশকে বাংলাদেশ বিনিয়োগের সীমাবদ্ধতা কমাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করেছে, যেমন বিদ্যুৎ পরিষেবা আরও ভালোভাবে নিশ্চিত করার প্রচেষ্টা রয়েছে। বিদেশি বিনিয়োগ এখনও বাধাগ্রস্ত হচ্ছে। এসব বাধার মধ্যে রয়েছে অপর্যাপ্ত অবকাঠামো, সীমিত অর্থায়ন, আমলাতান্ত্রিক বিলম্ব, বিদেশি সংস্থাগুলোর জন্য অন্যায্য করের বোঝা এবং দুর্নীতি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছাত্র বিক্ষোভকারীদের ওপর কয়েক সপ্তাহ ধরে সহিংস দমন-পীড়নের পর ৫ আগস্ট, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা (প্রধানমন্ত্রীর সমতুল্য) হিসেবে নেতৃত্ব দিয়ে নতুন অন্তর্বর্তী সরকার প্রশাসনের সংস্কারের কাজ শুরু করে, কিন্তু দৈনন্দিন নিয়ন্ত্রক দৃশ্যপটের বেশিরভাগই অপরিবর্তিত রয়েছে।

টিআর/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin