বাংলাদেশে খেলবে না মিয়ানমার, তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচও হবে না!

বাংলাদেশে খেলবে না মিয়ানমার, তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচও হবে না!

প্রথমবারের মতো বাংলাদেশে আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ হিসেবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হওয়ার কথা ছিল। ১৮ নভেম্বর কিংস অ্যারেনাতে আফগানিস্তান ও মিয়ানমার ম্যাচ আয়োজনের ঘোষণা দেওয়া হলেও এখন তা বাতিল হয়েছে। কারণ হলো মিয়ানমার বাংলাদেশে এসে খেলতে চায় না। তাই ঢাকায় ম্যাচও হচ্ছে না।

২৯ (অক্টোবর) বাফুফে সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

১৮ নভেম্বর আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ না হওয়াতে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষও বদলে গেছে। কথা ছিল ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এখন তা হচ্ছে না।

আফগানিস্তানের জায়গায় বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ এখন নেপাল। বাফুফের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউন কে বলেছেন, ‘‘আফগানিস্তান আমাদেরকে জানিয়েছে— ঢাকায় মিয়ানমার খেলতে চায় না। তারা আসবে না। তাই ১৩ ও ১৮ নভেম্বর তাদেরও ঢাকায় এসে খেলা হবে না। আফগানিস্তান এখন নতুন ভেন্যু খুঁজছে।’’

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin