বাংলাদেশে সহযোগিতা বাড়াতে চায় আইএমএফ

বাংলাদেশে সহযোগিতা বাড়াতে চায় আইএমএফ

বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বর্তমানে দেশে আইএমএফের ৫৫০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি চলমান রয়েছে।

ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ভার্চুয়াল মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারও অংশ নেবেন।

এর আগে প্রধান উপদেষ্টা সংস্কার কার্যক্রমে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি পাঠিয়েছিলেন। এর উত্তরে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশে ভবিষ্যতের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

আইএমএফের নির্বাহী পর্ষদ ২০২৩ সালের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন দেয়। এটি ৪২ মাসে ছয় কিস্তিতে ছাড় দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, যার মধ্যে ইতোমধ্যে পঞ্চম কিস্তি ছাড় করা হয়েছে। চলতি বছরের জুনে বাংলাদেশ সরকারের অনুরোধে অতিরিক্ত ৮০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থা। এর ফলে চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫০ কোটি ডলার।

আইএমএফের এই সহযোগিতা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও সংস্কার প্রক্রিয়া ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অর্থ বিশ্লেষকরা মনে করছেন।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin