বাংলাদেশের বোলিং অ্যাটাকে খুশি লিটন দাস

বাংলাদেশের বোলিং অ্যাটাকে খুশি লিটন দাস

সমালোচনার ঝড়েও যে ফিরে আসা যায়, সেটাই প্রমাণ করলেন লিটন দাস। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই ফিফটির দেখা পেলেন অধিনায়ক।

নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্য টপকাতে দলকে এগিয়ে নেন অধিনায়ক লিটন। তিনি খেলেন ৩৯ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার। এই ইনিংসেই তুলে নেন এবারের এশিয়া কাপে নিজের প্রথম ফিফটি এবং দলকে জেতানোর দায়িত্বটাও শেষ পর্যন্ত পালন করেন।

দুর্দান্ত পারফর্ম করে মাচ সেরা হন লিটন। ম্যাচের পর জানান, দলীয় পারফরম্যান্সে তিনি খুশি।

লিটন বলেন, "আমরা কয়েকটি সিরিজ খেলেছি। কিন্তু এশিয়া কাপ আলাদা চাপ। কিন্তু সবাই ভালো খেলেছে। বিশেষ করে বাংলাদেশের বোলিং অ্যাটাক নিয়ে খুশি। বোলাররা বিগত কয়েক বছর ধরেই ধারাবাহিকতা বজায় রেখেছে। "

লিটন লেগ স্পিনার রিশাদ হোসেনের প্রশংসা করেন। বিশেষ করে তার কয়েক বছরের ভূমিকায় যা দলের জন্য কার্যকরী। অধিনায়ক প্রতিপক্ষের প্রশংসাও করেছেন। লিটন বলেন, "হংকং ভালো খেলেছে। তারা বেশ ভালো ব্যাট চালিয়েছে। তবে আমাদের বোলাররা মিডল ওভারে বেশ ভালো প্রভাব ফেলতে পেরেছে। "

এফবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin