বাংলাদেশের দারুণ শুরুর পর আফগানদের হয়ে লড়ছেন সেদিকউল্লাহ

বাংলাদেশের দারুণ শুরুর পর আফগানদের হয়ে লড়ছেন সেদিকউল্লাহ

আগেই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আজ তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলতে নেমেছে আফগানিস্তানের বিপক্ষে।

তৃতীয় ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে শুরুটা করেন শরিফুল ইসলাম। তার বল নুরুল হাসান সোহানের হাত ক্যাচ তুলে দিয়ে ৭ রান করে ফেরেন আফগান ওপেনার। পরের ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে ফেরান নাসুম আহমেদ। ৯ বলে ১২ রান করে গুরবাজ তালুবন্দি হন শামিম হোসেনের।  

ষষ্ঠ ওভারে ওয়াফিউল্লাহ তারাখিলকে ফেরান সাইফউদ্দিন। বোল্ড হয়ে ১১ রান করে সাজঘরে ফেরেন আফগান ব্যাটার। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন সেদিকউল্লাহ ও দারউইস রাসুলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ৭৩ রান। সেদিকউল্লাহ ২৮ ও রাসুলি ৭ রানে অপরাজিত আছেন।  

আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin