বাংলাদেশের ক্লাবগুলোতে কেন ফিফার নিষেধাজ্ঞা আসছে

বাংলাদেশের ক্লাবগুলোতে কেন ফিফার নিষেধাজ্ঞা আসছে

আগে কখনও এক মৌসুমে এত বেশি ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা এসেছে কিনা সেটা নিয়ে সংশয় আছে। এবার বাংলাদেশ ফুটবল লিগে এখন পর্যন্ত ক্লাবগুলোর ওপর আগে-পরে মিলিয়ে ৭টিসহ মোট ১১টি অভিযোগের প্রেক্ষিতে ফিফার নিষেধাজ্ঞা ঝুলছে। এর মধ্যে এই সংক্রান্ত অভিযোগ সর্বোচ্চ ৫টি বসুন্ধরা কিংসের, দ্বিতীয় সর্বোচ্চ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের তিনটি, মোহামেডান, আবাহনী ও ফেনী সকারের আছে একটি করে। 

গত সপ্তাহে মোহামেডানের ওপর শাস্তির খড়গ নেমেছিল। এবার চিরপ্রতিদ্বন্দ্বী  আবাহনীও একই শাস্তি পেয়েছে। ফুটবলার বা কোচের প্রাপ্য বকেয়া পরিশোধ না করা পর্যন্ত এই শাস্তি বহাল থাকে। এর আগে ইয়ংমেন্স ফকিরেরপুলের ওপর উজবেকিস্তানের খেলোয়াড়ের অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞা ছিল। পরে অর্থ পরিশোধ করায় সেটি উঠে যায়। 

এবার এতবেশি ক্লাবের ওপর নিষেধাজ্ঞার পেছনে গত বছরের ৫ আগস্টের পট পরিবর্তন অন্যতম কারণ বলে কেউ কেউ বলছেন।  ইয়ংমেন্সের কর্মকর্তা আহমেদ আলী আগেই বলেছিলেন, ‘আগে যারা ক্লাব চালাতো তারা নেই। তাদের ভুলের কারণে সমস্যা হয়েছিল। আমরা নতুনভাবে এসে সমস্যার সমাধান করেছি।’

মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তা গোলাম মোহাম্মদ আলমগীর সেদিন বিএসপিএর কার্যালয়ে এসে বলেছিলেন, ‘আমাদের যোগাযোগে একটু সমস্যা হয়েছিল। যারা দায়িত্বে ছিল, ঠিকমতো দেখভাল করতে পারেনি। এখন টাকা দিলেই ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে। আর কোনও  সমস্যা হবে না বলে আশা করছি।’

বসুন্ধরা কিংসের ওপর এতবেশি নিষেধাজ্ঞা কেন- এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কেউ মুখ খুলতে চাননি।  তবে ক্লাব সংশ্লিষ্ট একজন বলেছেন, ‘দেশের পট পরিবর্তনের পর অনেক ক্লাবের খারাপ অবস্থা। যেহেতু ডোনেশনের ওপর ক্লাব চলে, এখন সেটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগের অনেক কর্মকর্তা নেই। বাজেট কমিয়ে চলতে হচ্ছে।  আবার আমাদের মতো করপোরেট ক্লাবেরও আর্থিক অবস্থা ভালো নয়। কোচ ও খেলোয়াড়দের নিয়মিত বেতন দেওয়া কঠিন হয়ে গেছে। এ নিয়ে বিদেশিরা ফিফায় যাচ্ছে।  তবে নির্বাচনের পর আশা করছি সমস্যার সমাধান হবে।’

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin