বাংলাদেশের ম্যাচে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে জোর বিতর্ক

বাংলাদেশের ম্যাচে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে জোর বিতর্ক

বলতে গেলে এক হেদার নাইটই হারিয়ে দিলেন বাংলাদেশকে। মঙ্গলবার গৌহাটিতে নারী বিশ্বকাপের ম্যাচে ১৭৮ রান তাড়া করতে নেমে ১০৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচ বের করে নিয়েছেন অভিজ্ঞ হেদার নাইট।

অপরাজিত ৭৯ রানের ইনিংসে ইংল্যান্ডকে জিতিয়েই মাঠ ছেড়েছেন হেদার। আশা জাগিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। অথচ এই হতাশাটা উচ্ছ্বাসে পরিণত হতে পারতো! জয়ের নায়ক হেদার নাইট ব্যক্তিগত ১৩ রানে বিতর্কিত এক সিদ্ধান্তে বেঁচে যান। ভারতীয় আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালানের যে সিদ্ধান্ত নিয়ে এখনও চলছে জোর বিতর্ক।

ইংল্যান্ডের ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। ফাহিমার বলে কাভারে ক্যাচ দেন নাইট। নিচু হয়ে আসা ক্যাচটি দারুণ দক্ষতায় তালুবন্দি করেন স্বর্ণা আক্তার। নাইট নিজেও ভেবেছিলেন আউট, রওয়ানা দিচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে।

মাঠের আম্পায়ার তাকে থামান। ক্যাচটি ঠিকভাবে নেওয়া হয়েছে কিনা, নিশ্চিত হতে টিভি আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করেন। টিভি আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালান রিপ্লে দেখে মনে করেছেন, ফিল্ডারের (স্বর্ণা) আঙুল বলের নিচে ছিল না, সে কারণে নাইটকে ‘নট আউট’ ঘোষণা করেন। শেষ পর্যন্ত নাইটই বাংলাদেশের জয়ের স্বপ্ন ভেঙেছেন।

ম্যাচ শেষে বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন বলেন, ‘(হিদার নাইটের) ওই উইকেটটা কত গুরুত্বপূর্ণ ছিল, তা আমরা সবাই জানি। সিদ্ধান্তটি আমাদের পক্ষে এলে ম্যাচের ফল ভিন্ন হওয়ার সব রকম সম্ভাবনাই ছিল।’

ম্যাচ জয়ের পর নাইট নিজেই জানিয়েছেন, তিনিও ভেবেছিলেন আউট হয়েছেন। ইংলিশ ব্যাটার বলেন, ‘প্রথমে ভেবেছি, এটা আউট ছিল। ভেবেছিলাম, বলটা ওপরেই ছিল এবং ক্যাচটা ন্যায্য তাই চলে যাচ্ছিলাম। কিন্তু টিভি আম্পায়ার অন্য সিদ্ধান্ত দেন। অবশ্যই একটু তো ভাগ্যের সহায়তা পেয়েছিই।’

এমএমআর/এএসএম

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin