বাংলাদেশিদের ভিসা দেওয়া আরও বাড়াবে ভারত: বিক্রম মিশ্রি

বাংলাদেশিদের ভিসা দেওয়া আরও বাড়াবে ভারত: বিক্রম মিশ্রি

আগামী দিনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা দেওয়ার পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ‘ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব)’ প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে ভারতীয় পররাষ্ট্রসচিব এ তথ্য জানান।

বিক্রম বলেন, ‘বাংলাদেশে আমাদের অন্যতম বৃহৎ ভিসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি গত বছরের জুলাই-আগস্টের ঘটনার আগে যে স্তরে ছিল, বর্তমানে তা প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে। এরই মধ্যে ভিসা ইস্যুর হার বেড়েছে এবং আগামীতে আরও বৃদ্ধি পাবে।’

পররাষ্ট্রসচিব আরও বলেন, ‘বাংলাদেশে ভারতীয় ভিসা ইস্যুর সংখ্যা বিশ্বের যেকোনো স্থানে আমাদের বৃহত্তম কার্যক্রমগুলোর একটি। ৫ আগস্টের ঘটনার সময় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কিছুটা প্রভাবিত হয়েছিল, তাই ভিসা পরিষেবা পরিচালনায় কর্মীবিন্যাসে পরিবর্তন আনতে হয়েছিল। এখন ভিসা কার্যক্রম আগের তুলনায় অনেক বেশি গতি পেয়েছে।’

আরও পড়ুনভারতে হাসিনার অবস্থান আইনি বিষয়, সমাধানে প্রয়োজন দুদেশের পরামর্শবাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি‘হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে আজীবন থাকতে দেওয়া উচিত’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত থেকে পুশইন বেড়ে যাওয়ার বিষয়ে বিক্রম মিশ্রি জানান, পুশইন একটি আইনি প্রক্রিয়ার বিষয়। এ ধরনের কার্যক্রম যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই হওয়া উচিত।

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত নিরাপত্তা এবং মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাজ করে যাচ্ছে। নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব।

জেপিআই/একিউএফ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin