বাংলাদেশকে ২২৮ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

বাংলাদেশকে ২২৮ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

গুয়াহাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ২২৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। অর্থাৎ জিততে হলে বাংলাদেশের মেয়েদের করতে হবে ২২৮ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করে নিউজিল্যান্ড। সুজি বেটসের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৩৫ রান তুলে কিউইরা। এরপর ৩ রানের মধ্যে ৩ উইকেট তুলো নিয়ে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ।

রাবেয়া খান স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন জর্জিয়া প্লিমারকে (৪)। ২৯ করে রানআউট হন বেটস। আমেলিয়া কারকে (১) বোল্ড করে দ্বিতীয় শিকার করেন রাবেয়া। ৩৮ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর ১১২ রানের বড় জুটি গড়ে বাংলাদেশকে বেকায়দায় ফেলে দেন সোফি ডিভাইন আর ব্রুকি হলিডে। ৬৯ রান করা হলিডেকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে অবশেষে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ডিভাইন করেন ৬৩।

হলিডে আর ডিভাইনের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করেই চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের রাবেয়া খান ৩০ রানে শিকার করেন ৩টি উইকেট।

এমএমআর/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin