বাংলাদেশকে ফুটসাল শেখালো ১৩বারের চ্যাম্পিয়ন ইরান 

বাংলাদেশকে ফুটসাল শেখালো ১৩বারের চ্যাম্পিয়ন ইরান 

এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে শনিবার বাংলাদেশের অভিষেক হয়েছে। অভিষেকেই তিক্ত অভিজ্ঞতা হয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে নবম ও এশিয়ায় সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন ইরান নিজেদের নৈপুণ্য দেখিয়েছে। বাংলাদেশকে ১২-০ গোলে হারিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে তারা। 

মালয়েশিয়ায় বর্তমান চ্যাম্পিয়ন শক্তিধর ইরানের বিপক্ষে শুরু থেকে পেরে উঠেনি বাংলাদেশ। একের পর এক গোল হজম করেছে। ফুটসালে প্রথম কোনও আনুষ্ঠানিক ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ চেষ্টা করেও গোল ব্যবধান কমাতে পারেনি। ফুটসালে দুই অর্ধে বিশ মিনিট করে খেলা হয়। প্রথমার্ধে বাংলাদেশ ০-৬ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল হজম করে।

এশিয়ান ফুটসালের জন্য বেশ কিছু দিন আগে ইরানের কোচ খোদারাহেমিকে এনেছে বাংলাদেশ।  জাতীয় ফুটবল দলে খেলা রাহবার খান ফুটসালে অধিনায়কত্ব করেছেন।

বাংলাদেশের অপর ম্যাচ দুটি  স্বাগতিক মালয়েশিয়া (র‌্যাঙ্কিং ৭৬) ও আরব আমিরাতের ( র‌্যাঙ্কিং ৯৭) বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন ও  সেরা গ্রুপ রানার-আপ এশিয়ান কাপে মূল পর্বে যাবে।

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin