বাংলামোটরে মিছিল: আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মী কারাগারে

বাংলামোটরে মিছিল: আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মী কারাগারে

রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আসামিরা হলেন মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ছাত্রলীগের সভাপতি আবির হোসেন (২৭), পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী নাদিম তালুকদার (১৯), ভোলা জেলার ছাত্রলীগ নেতা মো. শুক্কুর হাওলাদার (২৫), ঢাকা জেলা ছাত্রলীগ কর্মী মো. নাজমুল (১৯), ব্রাক্ষণবাড়িয়ার ছাত্রলীগ নেতা মো. জুয়েল (৩০), টাঙ্গাইলের ছাত্রলীগ কর্মী মো. রানা (১৯), মাদারীপুরের ছাত্রলীগ নেতা শিহাব মুন্সি (২৫), কিশোরগঞ্জের মো. মিজানুর রহমান (৪৫), মো. নাবেদ আহম্মেদ নব (২৪), ময়মনসিংহের সঞ্জিব ইসলাম ও নেত্রকোনার মো. রোমান মিয়া (৩২)।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক হাফিজুর রহমান পৃথক দুই আবেদনে তাদের কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) মিছিল শেষে পালানোর সময় তাদের গ্রেফতার করে পুলিশ। পরে এ ঘটনায় রমনা থানায় মামলা করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর বেলা ২টা ৫০ মিনিটে আসামিরা রাজধানীর রমনা থানার রুপায়ন টাওয়ারের সামনে মিছিল করে। এসময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছে আসামিরা।

এমআইএন/এমএমকে/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ Jagonews | আইন-আদালত

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন...

Oct 14, 2025

More from this User

View all posts by admin