বাঁশখালীতে জমিতে মিললো যুবকের লাশ

বাঁশখালীতে জমিতে মিললো যুবকের লাশ

চট্টগ্রাম: বাঁশখালীতে ধানের জমি থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 মোহাম্মদ মোজাহের উদ্দিন পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চালিয়া পাড়ার জামাল হোসেনের ছেলে।

পুঁইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কুতুব উদ্দিন বলেন, ধানের জমিতে লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে একটি চায়ের দোকানে যায় ওই যুবক। বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়। শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে তাকে মৃগী রোগী বলে দাবি করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে পরিবারের সদস্যরা আবেদন করেছেন।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin