বার কাউন্সিলের সনদ ছাড়া কর আইনজীবী স্বীকৃতি কেন অবৈধ নয়: হাইকোর্ট

বার কাউন্সিলের সনদ ছাড়া কর আইনজীবী স্বীকৃতি কেন অবৈধ নয়: হাইকোর্ট

ইনকাম ট্যাক্স আইন, ২০২৩–এর ধারা ৩২৭(৩) কেন সংবিধানের সঙ্গে এবং কেন বার কাউন্সিল আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবী ছাড়া অন্যদের কর আইনজীবী হিসেবে স্বীকৃতি কেন অবৈধ হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৬ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন।আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ, রাফসান আলভী, জুয়েল আজাদ, রুহুল আমিন, রইছ উদ্দিন, বিপ্লব কুমার পোদ্দার প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin