বাড়ির মেয়েদের প্রতি কুনজর দেওয়ায় ইজিবাইকচালককে হত্যা করেন প্রতিবেশী : পুলিশ

বাড়ির মেয়েদের প্রতি কুনজর দেওয়ায় ইজিবাইকচালককে হত্যা করেন প্রতিবেশী : পুলিশ

নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামের ইজিবাইকচালক আকবার ফকির (৬০) হত্যা মামলায় তাঁর প্রতিবেশী বাবু সরদারকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিহত আকবার ফকিরের বাড়ি উপজেলার সড়াতলা গ্রামে। গত শুক্রবার সকালে পার্শ্ববর্তী বুড়িখালী গ্রামের একটি বাঁশবাগান থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তাঁর হাত–পা বাঁধা ছিল পাশের গাছের সঙ্গে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আকবারের ছেলে নাজিম উদ্দিন সদর থানায় একটি হত্যা মামলা করেন।

গতকাল সন্ধ্যায় নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলাম তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার পর থেকে জেলা পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকা থেকে বাবু সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি আকবারকে হত্যার কথা স্বীকার করেন। বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দির বরাত দিয়ে পুলিশ সুপার জানান, বাবুর স্ত্রীকে নির্যাতন করেছেন আকবার। তাঁর মেয়ে ও পুত্রবধূর প্রতিও আকবারের কুনজর ছিল। এ ছাড়া জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ছিল। এসব কারণে প্রতিশোধ নিতে আকবারকে হত্যা করেন বাবু। ঘটনার ১০ দিন আগে থেকেই তিনি পরিকল্পনা করেন। সেই অনুযায়ী বাজার থেকে একটি ছুরি ও ২০টি অ্যালার্জির ট্যাবলেট কেনেন। ঘটনার রাতে আকবারকে সুকৌশলে বাড়ির সামনের বাঁশবাগানে নিয়ে যান তিনি। সেখানে অ্যালার্জির ট্যাবলেট মেশানো কোমল পানীয় খাওয়ান। এতে আকবার অচেতন হয়ে পড়েন। গামছা দিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলেন বাবু। এরপর গলা কেটে হত্যা করেন এবং পুরুষাঙ্গ কেটে পাশের ডোবায় ফেলে দেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin