বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসারের বিষয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন নিয়ে স্পষ্ট বার্তা

বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসারের বিষয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন নিয়ে স্পষ্ট বার্তা

সম্প্রতি একটি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপি মামলায় অভিযুক্ততার বিষয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সাজ্জাদ রহিম চৌধুরীকে নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন সম্পর্কে আমরা আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করছি।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে উল্লিখিত বিষয়টি এমন এক সময়ের সঙ্গে সম্পর্কিত, যখন জনাব চৌধুরী টেলিকম খাতের একটি ভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় পদে কর্মরত ছিলেন।

বার্জার পেইন্টস বাংলাদেশ সর্বদা সর্বোচ্চ আর্থিক সততা, স্বচ্ছতা ও নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোনো আর্থিক অনিয়ম বা অনৈতিক কার্যক্রমেরও কোন অভিযোগ নেই।

তাই আমরা আমাদের সব অংশীজন ও সর্বসাধারণকে যাচাই-বাছাই করা তথ্যের ওপর নির্ভর করতে এবং কোনো ধরনের অনুমান বা গুজব থেকে বিরত থাকতে বিনীত আহ্বান জানাচ্ছি। বার্জার পেইন্টস বাংলাদেশ সম্পূর্ণ জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে তার কার্যক্রম পরিচালনা করছে, এবং এক্ষেত্রে সর্বদা সমর্থন দিয়ে পাশে থাকার জন্য আমাদের শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী ও সংশ্লিষ্ট সবার কাছেই আমরা কৃতজ্ঞ।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin