বার্ন ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরল মাইলস্টোনের আরও ২ শিক্ষার্থী

বার্ন ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরল মাইলস্টোনের আরও ২ শিক্ষার্থী

রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা হলেন—ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিলয় (১৩) ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুপি বড়ুয়া (১০)।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এর মধ্যে নিলয়ের শরীরের ২৫ শতাংশ এবং রুপি বড়ুয়ার ২০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত ২১ জুলাই বিমান দুর্ঘটনায় দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওঠায় আজ তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

ডা. শাওন আরও জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আরও ৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

এজেডএস/এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin