বার্সার বিপক্ষে জিতে পিএসজির ইতিহাস 

বার্সার বিপক্ষে জিতে পিএসজির ইতিহাস 

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে শেষ মুহূর্তে নাটকীয় জয় পেয়েছে পিএসজি। বদলি হিসেবে নামা গনকালো রামোসের গোলে লুইস এনরিকের দল জিতেছে ২-১ ব্যবধানে। এর ফলে ইতিহাস গড়েছে ফরাসি জায়ান্টরা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম কোনও দল বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তিনবার জয়ের কীর্তি গড়েছে। 

অথচ বার্সেলোনা ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল। ১৯তম মিনিটে ফেরান তোরেস জাল কাঁপিয়ে টানা ৪৫ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে পিএসজি। ১৯ বছর বয়সী সেনি মাইউলু নিখুঁত ফিনিশিংয়ে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের ফিরিয়ে আনেন লড়াইয়ে।

দ্বিতীয়ার্ধে দু’দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। লামিনে ইয়ামাল শুরুতে দারুণ চাপ তৈরি করলেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। উল্টো যোগ করা সময়ে রামোস গোল করে পিএসজিকে নাটকীয় জয় এনে দেন।

চোট-জর্জরিত দুই দলকেই নামতে হয়েছিল গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ছাড়া। বার্সেলোনার দলে ছিলেন না গোলরক্ষক হোয়ান গার্সিয়া, গাভি, ফেরমিন লোপেজ ও রাফিনিয়া। অন্যদিকে পিএসজির দলের বাইরে ছিলেন অধিনায়ক মারকিনিয়োস, ডিজিরে দুয়ে, খিচা কাভারাস্কেইয়া ও উসমান দেম্বেলে। এছাড়া ম্যাচ শুরুর আগে সমস্যা দেখা দেওয়ায় মাঠে নামানো হয়নি হোয়াও নেভেসকেও।

jwARI.fetch( $( "#ari-image-jw68de2064be2e2" ) ); অপর দিকে জায়ান্ট ম্যানচেস্টার সিটির হয়ে আর্লিং হাল্যান্ড জোড়া গোল করলেও মোনাকো তাদের ২-২ গোলে রুখে দিয়েছে। স্বাগতিকদের ৯০ মিনিটের পেনাল্টিতে কপাল পুড়েছে সিটির। স্পট কিক থেকে জাল কাঁপান এরিক ডায়ার। অথচ প্রথমার্ধে ১৫ ও ৪৪ মিনিটে জোড়া গোল করে টানা দ্বিতীয় জয়ের আশা জাগাচ্ছিলেন হাল্যান্ড। মাঝে ১৮ মিনিটে একটি শোধ দেন জর্ডান টেজে। 

দুই গোলে এগিয়ে থাকার পরও ম্যাচটা আর পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি সিটি। যার ফল ভুগতে হয় শেষ দিকে।  

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin