বাসাইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

বাসাইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

হতাহত সবাই বাসযাত্রী। বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘনাটি ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাঐখোলা এলাকায় ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করলে বাস ও রড ভর্তি ট্রাকটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের এক নারী যাত্রী নিহত হন। এসময় আহত হন বাসের ১৪ যাত্রী। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্থান্তর করা হবে।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin