বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর

বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশুর (১১) মৃত্যু হয়েছে।  

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। ট্রেনটির ছাদে ওই কিশোরী ভ্রমণ করছিল। পথে ট্রেনটি ঘটনাস্থলে এলে ওই শিশু ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

হাবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক বলেন, লাশটি দেখে মনে হচ্ছে সে একজন ছিন্নমূল মেয়ে। তার সঙ্গে থাকা ব্যাগে ২০ টাকা রয়েছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন, লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin