বাটা বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী এমডি ফারিয়া ইয়াসমিন

বাটা বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী এমডি ফারিয়া ইয়াসমিন

ফারিয়া ইয়াসমিন, বাটা শু বাংলাদেশের ৬৩ বছরের ইতিহাসে প্রতিষ্টানটির শীর্ষ পদে আসীন হতে যাওয়া প্রথম নারী। বহুজাতিক জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আগামী ২০ নভেম্বর দায়িত্ব নেবেন তিনি।

বাটা বাংলাদেশের এমডি পদে প্রথম নারীর পাশাপাশি স্বাধীনতার পর প্রথম কোনও বাংলাদেশি হিসেবেও দায়িত্ব নিতে যাচ্ছেন ফারিয়া ইয়াসমিন।

বাটা শু কোম্পানি বাংলাদেশের বর্তমান এমডি দেবব্রত মুখার্জি। ভারতীয় এই নাগরিক ২০২৩ সালের আগস্ট থেকে এই পদেই যোগদান করেন।

তিনি বাংলাদেশ ছেড়ে ভারতের একটি বহুজাতিক কোম্পানির এমডি হিসেবে যোগ দেবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ফারিয়া ইয়াসমিন।

বাটা শুর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনা মিলে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় মোট ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে ফারিয়া ইয়াসমিনের।

এর আগে, তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআইয়ের চিফ বিজনেস অফিসার (সিবিও) ছিলেন। এছাড়া বহুজাতিক কোম্পানি রেকিট বেনকাইজার, ম্যারিকো ও নেসলের উচ্চপদে কাজ করেছেন।

১৯৬২ সালে বাংলাদেশে বাটা তাদের কার্যক্রম শুরু করে। ১৯৮৫ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে টঙ্গী ও ধামরাইয়ে বাটা শুর দুটি কারখানা রয়েছে।

কারখানা দুইটির প্রতিদিন ১ লাখ ৬০ হাজার জোড়া জুতা তৈরির সক্ষমতা রয়েছে। কোম্পানিটির বার্ষিক জুতা বিক্রির পরিমাণ প্রায় তিন কোটি জোড়া।

বাটা শুর আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ৫১৭ কোটি টাকার পণ্য বিক্রি করেছে। এ সময়ে মুনাফা করেছে ২৭ কোটি টাকার বেশি।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ৩শ’, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি, মাছের বাজারও চড়া JamunaTV | অর্থনীতি

কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ৩শ’, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি, মাছের বাজারও চড়া

পূঁজা উপলক্ষ্যে টানা ছুটিতে ঢাকা ছেড়েছেন অনেকে। এর সাথে শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি। এই দু...

Oct 03, 2025

More from this User

View all posts by admin