বদলগাছীতে শিশুদের অংশগ্রহণে রঙিন ‘শিশু সমাবেশ’

বদলগাছীতে শিশুদের অংশগ্রহণে রঙিন ‘শিশু সমাবেশ’

নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত হয়েছে শিশুদের নিয়ে প্রাণবন্ত ‘শিশু সমাবেশ’। শনিবার (১১ অক্টোবর) সকালে বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিসম)-এর আয়োজনে এই অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর রহমান। সম্মানিত বক্তা ছিলেন ফটোসাংবাদিক মো. সাজ্জাদ হোসেন এবং সোহানি ইসলাম সমাপ্তি, বিসম অ্যাসোসিয়েটস-এর প্রতিনিধি। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা সমাজকল্যাণ সংস্থার প্রকাশনা সম্পাদক আলেয়া বেগম আলো।

বক্তারা শিশুদের দেশপ্রেম, নৈতিকতা ও স্বপ্নমুখী জীবনের গুরুত্ব সম্পর্কে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

ফটোসাংবাদিক সাজ্জাদ বলেন, ‘শিশুরা দেশের ভবিষ্যৎ—তাদের সঠিক পথে এগিয়ে নিতে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।’

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অ্যাক্রেডিটেড মেডিয়েটর ও কিউনিটি মেডিয়েশন সেন্টারের যুগ্ম সম্পাদক মিস অন্নি ইসলাম। মডারেটর ও সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বিসম-এর চেয়ারম্যান এস এন ঘোষামী।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুদের হাতে জাতীয় পতাকা ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin