বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঢাকা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঢাকা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গত বৃহস্পতিবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিশেষ আর্থিক সাক্ষরতা কর্মসূচি আয়োজন করে ঢাকা ব্যাংক পিএলসি।

তরুণ প্রজন্মকে দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শওকত আলী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস রহমান, মো. নূর আলম সিদ্দিক।

তারুণ্যের উৎসব আয়োজনে আর্থিক সাক্ষরতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করে ঢাকা ব্যাংক পিএলসির হেড অব স্টুডেন্ট ব্যাংকিং সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংক পিএলসি রংপুর শাখার ব্যবস্থাপক মনজুর মোরশেদ। স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলাম।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin