বেলজিয়ামের ভিসা পেতে যেতে হবে দিল্লি

বেলজিয়ামের ভিসা পেতে যেতে হবে দিল্লি

এখন থেকে বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস। সে কারণে বেলজিয়ামের ভিসা আবেদন করতে হলে বাংলাদেশিদের দিল্লি যেতে হবে।

এতে আরও বলা হয়, দিল্লির ভিএফএস গ্লোবালে ভিসা আবেদনে করার পর একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে এবং সশরীরে ভিসা আবেদনের ফাইল নয়াদিল্লিতে ভিএফএস অফিসে জমা দিতে হবে। অস্থায়ীভাবে আগামী এক মাসের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

দিল্লির বেলজিয়াম দূতাবাস বলেছে, আমরা দ্রুত ঢাকার ভিএফএসর মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করার চেষ্টা করছি।

উল্লেখ্য, বাংলাদেশে বেলজিয়ামের দূতাবাস নেই। তবে ঢাকার সুইডিশ দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন জমা নিতো। এখন থেকে ঢাকার সুইডিশ দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন জমা নেবে না।

টিআর/আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin