বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক: এনবিআর

বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক: এনবিআর

বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে—এমন খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলেছে, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ এ ধরনের কোনও নতুন নির্দেশনা বা বিধিনিষেধ জারি করেনি।

রবিবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘সন্ধ্যা ৬টার পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু বাস্তবে এ ধরনের কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের মতোই নিয়মিতভাবে বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এবং রফতানি পণ্যও স্বাভাবিকভাবে দেশে থেকে বহির্গমন করছে। এ বিষয়ে নতুন কোনও বিধিনিষেধ বা সময়সীমা নির্ধারণ করা হয়নি।

এনবিআর সংশ্লিষ্ট সব সেবাগ্রহীতা, ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ নিয়মিতভাবে তাদের সেবা অব্যাহত রেখেছে এবং ব্যবসায়ীরা স্বাভাবিক প্রক্রিয়ায় আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin