বেশিরভাগ জনগণ চাইলে নির্বাচনে পিআর পদ্ধতি চালু হতে পারে: জাকসু ভিপি জিতু

বেশিরভাগ জনগণ চাইলে নির্বাচনে পিআর পদ্ধতি চালু হতে পারে: জাকসু ভিপি জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু)'র নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেছেন, পিআর পদ্ধতি বাস্তবায়নের আগে দেশে একটি গণভোট করা যেতে পারে। যদি বেশির ভাগ মানুষ ও রাজনৈতিক দলের নেতৃত্ব পর্যায়ে মনে করে রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি জরুরি তাহলে নির্বাচন পিআর পদ্ধতিতে হতে পারে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ জেলা শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক প্রশ্নের জবারে তিনি একথা বলেন।

ভিপি জিতু আরও বলেন, ‘আমরা চাই এই জিম্মিদশা থেকে বের হয়ে যোগ্যতার ভিত্তিতে কামার-কুমারের সন্তানও সুষ্ঠু রাজনীতিতে সুযোগ পাক। আগামীতে আমরা এমন রাজনীতি গড়ে তুলতে চাই, যেখানে দীর্ঘদিন ধরে যে সুষ্ঠু গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম, তা ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে। ’

এসময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin