বগুড়া শহর আ.লীগের সাধারণ সম্পাদক ববি গ্রেপ্তার

বগুড়া শহর আ.লীগের সাধারণ সম্পাদক ববি গ্রেপ্তার

বগুড়া: বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে (৫৬) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

তিনি গত বছরের পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

তার নামে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার হন তিনি।   শুক্রবার বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার গুলশান এলাকা থেকে ওবায়দুল হাসান ববিকে গ্রেপ্তার করে।

ওবায়দুল হাসান ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। ২০১৯ সালে তিনি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০২১ সালের বগুড়া পৌরসভা নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে  প্রতিদ্বন্দ্বিতা করে জেলা বিএনপির সভাপতি প্রার্থী রেজাউল করিম বাদশার কাছে পরাজিত হন।  

গত বছরের জুলাই আন্দোলনের শেষ দিকে ওবায়দুল হাসান ববি তার ছেলে তুর্যকে ছাত্র আন্দোলনে সম্পৃক্ত করেছিলেন।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে করা ১২টি মামলায় ববির নাম রয়েছে। এসব মামলায় হত্যা, বিস্ফোরক ও সংঘর্ষের অভিযোগ অন্তর্ভুক্ত। তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin