বগুড়ার শেরপুরে মাটি খুঁড়ে ১৯০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার

বগুড়ার শেরপুরে মাটি খুঁড়ে ১৯০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার

বগুড়ার শেরপুরে একটি ঘরের মেঝের মাটি খুঁড়ে ১৯০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।

মূর্তিটির দৈর্ঘ্য ৫৭ ইঞ্চি ও প্রস্থ ২৪ ইঞ্চি। আজ সোমবার সকালে গ্রেপ্তার দুজন এবং মূর্তিটি শেরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বগুড়ার র‍্যাব-১২–এর ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে উদ্ধার হওয়া ওই মূর্তির মূল্য দুই কোটি টাকা দেখানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আবুল বাসার (৫৫) ও সিরাজগঞ্জের রাঙালিয়া এলাকার আল আমিন সরকার (৪৮)।

এ বিষয়ে বগুড়ার র‍্যাব-১২–এর ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন বলেন, একটি জুয়েলারি ওয়ার্কশপে নেওয়ার পর মূর্তিটি কষ্টিপাথরের বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে শেরপুরের কুসুম্বি ইউনিয়নের আমইন গ্রামে পুকুর খননের সময় বিষ্ণুমূর্তিটি পান আবুল বাসার। এরপর মূর্তিটি পুকুরপাড়ের একটি টিনের ঘরের মেঝের নিচে লুকিয়ে রাখেন। তিনি মূর্তিটি বিদেশে পাচারের চেষ্টা করছিলেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin