বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাককে পেছন থেকে পাথরবোঝাই এক ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের পাকুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাথরবোঝাই ট্রাকের চালক মো. মিনহাজ (৩৫) ও তার সহকারী মো. ইমরান (২৮)। তারা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দি গ্রামের বাসিন্দা। চালক মিনহাজ ঘটনাস্থলে ও ইমরান গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানায়, একটি আলুবোঝাই ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই চালক মিনহাজের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান হেলপার ইমরান।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

এমএন/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin