বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক শাহজাহানকে বদলি

বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক শাহজাহানকে বদলি

দুর্নীতির অভিযোগ ওঠার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহজাহানকে নারায়ণগঞ্জ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (ও এন্ড এম) সালমা আফরোজ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

এতে বলা হয়, কর্তৃপক্ষের কাজের স্বার্থে মো. শাহজাহানকে নারায়ণগঞ্জের সোনাকান্দায় বিআইডব্লিউটিএ’র ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র ডিইপিটিসির অধ্যক্ষ পদে ও কর্মস্থলে বদলীপূর্বক পদায়ন করা হলো।

আরও বলা হয়, আদেশ জারির তারিখ হতে বর্ণিত কর্মকর্তাগণ বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও জানানো হয়।

তার জায়গায় পদায়ন করা হয়েছে নারায়ণগঞ্জ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাপ্টেন মো. শাহজাহানকে।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin