বিদেশি বিনিয়োগ আকর্ষণে ৩ কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ৩ কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূল্য সংযোজন কর আইন, ২০১২; কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩—এই তিনটি গুরুত্বপূর্ণ রাজস্ব আইনের সরকারি ইংরেজি সংস্করণ গেজেটে প্রকাশ করেছে। একই সঙ্গে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬–এর ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষক ও বিভিন্ন প্রতিষ্ঠান এসব আইনের সঠিক ইংরেজি সংস্করণ না পাওয়ায় জটিলতা ও অনিশ্চয়তার মুখে পড়ছিলেন। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর–সংক্রান্ত বিধিবিধান স্পষ্টভাবে বোঝা অত্যন্ত প্রয়োজন ছিল। সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে সেই সংকট কাটলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে পুরোনো আয়কর অধ্যাদেশ ও কাস্টমস আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করা হয়। এরপর থেকেই নতুন আইনগুলোর সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের দাবি জোরালো হয়। এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এসব আইন ইংরেজিতে রূপান্তরের কাজ করেন। পরে বিশেষ কমিটির মাধ্যমে কয়েক দফা যাচাই-বাছাই এবং আইন ও বিচার বিভাগের পর্যালোচনা শেষে এগুলো গেজেটে প্রকাশের জন্য অনুমোদন দেওয়া হয়।

প্রকাশিত গেজেট অনুযায়ী—

এনবিআর জানায়, এসব আইনের সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে করদাতা ও ব্যবসায়ীরা কর–সংক্রান্ত বিধি-বিধান আরও স্পষ্টভাবে জানতে পারবেন। রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা বাড়বে, ভুল বোঝাবুঝি কমবে এবং কর পরিশোধ ও আইন প্রয়োগ আরও সহজ হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর কাঠামো বুঝতে এটি বড় সহায়তা দেবে, যা দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইনগুলোর ইংরেজি সংস্করণ প্রণয়ন ও যাচাই-বাছাইয়ে যুক্ত বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এনবিআর। একই সঙ্গে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাকে ধন্যবাদ জানানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin