বিদেশি গুপ্তচর নিয়োগ দিতে গোপন ওয়েব পোর্টাল খুলেছে যুক্তরাজ্যের এমআই-৬

বিদেশি গুপ্তচর নিয়োগ দিতে গোপন ওয়েব পোর্টাল খুলেছে যুক্তরাজ্যের এমআই-৬

বিদেশি, বিশেষ করে রাশিয়ার গুপ্তচরদের আকৃষ্ট করতে গোপন ওয়েব পোর্টাল চালু করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই–৬। এই ওয়েব পোর্টালে রয়েছে একটি সুরক্ষিত বার্তা আদান–প্রদানের প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিদেশি গুপ্তচর নিয়োগ এবং তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ সহজ হবে গোয়েন্দা সংস্থাটির জন্য।

আজ শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই ওয়েব পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘সাইলেন্ট কুরিয়ার’। পোর্টালটি রয়েছে ‘ডার্ক ওয়েবে’ বা গোপন ওয়েবসাইটের জগতে। তাই এটিতে সাধারণভাবে প্রবেশ করা যাবে না। পোর্টালটিতে প্রবেশের নিয়মকানুন আজ নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে এমআই–৬।

রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশের চরদের লক্ষ্য করে বানানো পোর্টালটি আজ উদ্বোধন করেন এমআই–৬–এর বিদায়ী প্রধান স্যার রিচার্ড মুর। সংস্থাটির প্রধান হিসেবে জনসমক্ষে দেওয়া নিজের শেষ ভাষণে তিনি সম্ভাব্য গুপ্তচরদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন ইউটিউবের ওই ভিডিও দেখে পরিচয় গোপন রেখে পোর্টালটিতে প্রবেশ করেন।

তুরস্কের ইস্তাম্বুল শহরে দেওয়া ওই ভাষণে রিচার্ড মুর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, পুতিন রাশিয়া–ইউক্রেন যুদ্ধে জয় পাবেন না। আর ইউক্রেনে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছাও নেই তাঁর। রিচার্ড মুরের ভাষ্য, ‘পুতিন নিজের সক্ষমতার চেয়ে বেশি বোঝা কাঁধে নিয়ে ফেলেছেন।’

এদিকে আজ পোর্টালটি চালুর ঘোষণার আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছিলেন, বিশ্ব বদলানোর সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের ওপর হুমকিগুলো বাড়ছে। তাই শত্রুদের চেয়ে যুক্তরাজ্যের এক ধাপ এগিয়ে থাকাটা অবশ্যই নিশ্চিত করতে হবে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো এই চ্যালেঞ্জের প্রথম সারিতে রয়েছে। পর্দার আড়ালে থেকে তারা দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে Prothomalo | ইউরোপ

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে

ডেনমার্কের বিমানবন্দরের ওপর দিয়ে ওড়ানো ড্রোনগুলো কোনো ‘পেশাদার গোষ্ঠীর’ কাজ বলে মনে হচ্ছে বলে জানিয়ে...

Sep 25, 2025
গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য Prothomalo | ইউরোপ

গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান জাতিগত নিধন অভিযানের মধ্যেই গত আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরা...

Oct 01, 2025

More from this User

View all posts by admin