বিডিসাফের উদ্যোগে হয়ে গেলো দিনব্যাপী সাইবার সিম্পোজিয়াম

বিডিসাফের উদ্যোগে হয়ে গেলো দিনব্যাপী সাইবার সিম্পোজিয়াম

দেশের তথ্য-প্রযুক্তিবিদদের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরামের (বিডিসাফ) উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিষয়ক সম্মেলন ‘সাইবার সিকিউরিটি সিম্পোজিয়াম ২০২৫’। শতাধিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রকৌশলীর উপস্থিতিতে শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মহাখালীস্থ অ্যাডভান্সড নুরানি টাওয়ারের ১২ তলায় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘ব্রেইন স্টেশন ২৩’ এর অফিসে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। আলোচনায় ছিল তথ্য প্রযুক্তির নিরাপত্তা এবং সাইবার সচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি।

অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘তিনটি ভিন্ন ভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে চলছে ডিজিটাল ট্রান্সফরমেশন। প্রাথমিক রেগুলেটরি স্তরে ডাটা সিকিউরিটি, সাইবার সিকিউরিটি আইন প্রণয়নসহ ন্যাশনাল ডাটা গভর্নেন্স অথরিটি গঠন করছে সরকার। দ্বিতীয় স্তরে বহুমাত্রিক ব্যাকবোন তৈরি; যেখানে গুরুত্ব পাবে ইন্টার অপেরাবিলিটি এবং ইন্টিগ্রেশন। সর্বশেষ পর্যায়ে দেশীয় জনবলের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে তৈরি হবে উন্নতমানের সফটওয়্যার ও ডেভেলপমেন্ট আবহ।’

তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতেই ফ্রিল্যান্সারদের জন্য সময়োপযোগী নীতিমালা আসছে। যেখানে বিডিসাফ এবং আইসিটি বিভাগ একসঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মো. জোবায়ের আল মাহমুদ। তিনি তথ্য-প্রযুক্তি খাতে সবার সঙ্গে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মো. জোবায়ের আল মাহমুদ বলেন, ‘চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তথ্য-প্রযুক্তিবিদদের সাইবার নিরাপত্তা বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে কাজ চালিয়ে যাবে বিডিসাফ।’

‘মানুষ, প্রযুক্তি ও বিশ্বাসে গড়ে উঠুক সাইবার স্থিতিশীলতা’ শীর্ষক এই সিম্পোজিয়ামে ছিল ১০টি টেকনিক্যাল সেশন, একটি প্যানেল ডিসকাশনসহ একধিক প্রযুক্তি বিশেষজ্ঞদের বক্তব্য। 

‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতারণার দ্বন্দ্ব: তথ্য সুরক্ষার যুগে বাংলাদেশের সাইবার প্রতিরক্ষা পুনর্নির্মাণ’ বিষয়ক প্যানেল আলোচনায় ছিলেন এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য এবং দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ফাইবার–এট-হোম এর উপ-মহাব্যবস্থাপক ও প্রধান তথ্য কর্মকর্তা সুমন আহমেদ সাবির, বরেণ্য তথ্য প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তা শায়েরুল হক জোয়ার্দার নীল, মুঠোফোন অপারেটর রবি’র সহযোগী পরিচালক সঞ্জয় চক্রবর্তী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাবিল আহমেদ খান। প্যানেল ডিসকাশন পরিচালনা করেন বিডিসাফের সাধারণ সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম। 

jwARI.fetch( $( "#ari-image-jw68fcff84d276f" ) );

আলোচনায় বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেভাবে মানবজীবন ও কাজের ধারা আমূল পরিবর্তন করছে, তেমনি এটি সৃষ্টি করছে নতুন ধরনের প্রতারণা ও সাইবার হুমকির আশঙ্কা। বিশ্বব্যাপী এআই ব্যবহারের পাশাপাশি ডিপফেক, ভুয়া পরিচয় এবং ডেটা লিক এখন আধুনিক সাইবার অপরাধে রূপ নিয়েছে।

তাদের মতে, বাংলাদেশের জন্য এখন সময় এসেছে সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন ও তথ্য সুরক্ষা নীতিমালা আরও শক্তিশালী করার। এজন্য প্রয়োজন —

বাংলাদেশ ইতোমধ্যেই আর্থিক খাত, টেলিকম এবং সরকারি সেবায় এআই ব্যবহারের সূচনা করেছে, যা সাইবার প্রতিরক্ষা জোরদার করার নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে, মানবিক দক্ষতা ও প্রযুক্তির সমন্বয় বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

প্যানেলের আলোচনায় সবাই একমত হন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা হোক প্রতারণার নয়, প্রতিরক্ষার হাতিয়ার — এই ভাবনায় গড়ে উঠুক নিরাপদ ডিজিটাল বাংলাদেশ।

দিনব্যাপী টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, ব্যাংক, সফটওয়্যার নির্মাতাসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রযুক্তি বিশেষজ্ঞরা। টেকনিক্যাল সেশন নেন ইস্টার্ন ব্যাংক পিএলসির তথ্য নিরাপত্তা বিভাগের প্রধান মুহাম্মদ আবুল কালাম আজাদ, ইন্টারনেট সেবা প্রতিস্থান লিংক-থ্রি প্রধান প্রযুক্তি কর্মকর্তা রকিবুল হাসান, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের হেড অব সিকিউরিটি অপারেশন সেন্টার রাসকিন পাল, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩ এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ পুলিশের এসপি খালেদা বেগম, বাংলা লিংকের আইটি নেটওয়ার্ক ও সিকিউরিটি অপারেশন প্রধান মেজর (অব.) এস এম আল মায়মুন, তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞ এস এম রুবায়েত ইসলাম, ররি’র জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক সামিনুল ইসলাম তরফদার, টেক নোভেল্টি লিমিটেডের এ কে এম নুরুল আলাম এবং ব্রেইন স্টেশন ২৩ এর সলিউশন আর্কিটেক্ট আনোয়ার হোসাইন।

আমন্ত্রিত অতিথি, প্রতিযোগিতায় বিজয়ী এবং পৃষ্ঠপোষকদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়ার মাধ্যমে আয়োজনটি শেষ হয়। এই পর্ব সঞ্চালন করেন বিডিসাফের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশফাকুর রহমান।

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin