বিএনপি-জামায়াত মনে হয় উপদেষ্টাদের কাজে খুশি: আসিফ নজরুল

বিএনপি-জামায়াত মনে হয় উপদেষ্টাদের কাজে খুশি: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, এখানে প্রধান ৩টি স্টেকহোল্ডার আছে— বিএনপি, জামায়াত এবং এনসিপি। উপদেষ্টাদের সবার বিষয়ে ওনাদের প্রত্যেকের সম্মতি ছিল, এইটুকু আমি জানি। তিনি বলেন, ‘‘আমি যখন ওনাদের সঙ্গে কথা বলি, তখন মনে হয়— আমাদের কার্যক্রমে ওনারা খুবই খুশি আছেন, অন্তত বিএনপি আর জামায়াতকে মনে হয়।’’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে উপদেষ্টাদের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগের প্রশ্নে সাংবাদিকদের একথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘‘পক্ষপাতিত্ব করার বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে কোনও আলোচনা হয়নি। আমরা এসব আলোচনা সিরিয়াসলি নেই না। আমাদের সঙ্গে আলোচনায় আসা তিন রাজনৈতিক দলের এমন আন্তরিক সম্পর্ক, আপনারা যদি দেখতেন, অবাক হয়ে যেতেন। আমরা মনে করি না, হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা সত্যিকার উদ্বেগ আছে।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা এগুলো নিয়ে নিজেরা নিজেরা কথা বলি. আর ভাবি যে, আসলে ওনারা কী বলতে চান। খুশি থাকা সত্ত্বেও মাঝে মাঝে এ ধরনের দাবি করেন। আমরা এগুলো নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো– এরকম একটা অবস্থায় আছি।’’

 

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin