বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজধানীর মাদানি এভিনিউর ইউনাইটেড কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নজরুল ইসলাম খানকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

শায়রুল জানান, বিএনপি নেতার শারীরিক অবস্থা জানার জন্য মঙ্গলবার দুপুরে সিটি স্ক্যান করা হয়। বুধবার আরও কয়েকটি পরীক্ষা শেষে বৃহস্পতিবার একটি অস্ত্রোপচার করার কথা রয়েছে।

বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনায় সবার দোয়া চাওয়া হয়েছে।

কেএইচ/একিউএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin