বিএনপির আমলেই সনাতনীরা সবচেয়ে নিরাপদে থাকে: সরওয়ার আলমগীর 

বিএনপির আমলেই সনাতনীরা সবচেয়ে নিরাপদে থাকে: সরওয়ার আলমগীর 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই।

তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-নাজিরহাট পৌরসভা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে তখনই সনাতনীরা নিরাপদে থাকে। আমাদের নেতা তারেক রহমান সনাতনীদের নিয়ে সবসময় ভাবেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।  

তিনি বলেন, আওয়ামী লীগ সনাতনীদের ভোটব্যাংক মনে করে কিন্তু সেই দিন আর নেই। আওয়ামী লীগ আমলেই তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেটা সনাতনীরা বুঝে গেছে।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, প্রধান উপদেষ্টা মিহির চক্রবতী, জয়নাল আবেদীন, মুনসুর আলম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, সিরাজ দৌলা দুলাল, গাজী আমান উল্লাহ, রশিদ চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল অপু, মহিন উদ্দিন, সভাপতি উজ্জ্বল কুমার নাথ, সহ সভাপতি মানস চক্রবতী, ডা: লিটন চক্রবতী, অনুপ ধর, মনিরাজ কর, রবিন পাল, সাধারণ সম্পাদক  নান্টু কান্তি দাশ, যুগ্ম সম্পাদক  রবি দে, জয় হাজারী অর্থ সম্পাদক রাজিব চৌধুরী, শান্ত নাথ, সাংগঠনিক সম্পাদক কিল্টন চক্রবতী, শাওন বণিক, মিন্টু নাথ, সুবেল চক্রবতী, শিমুল চক্রবতী, সঞ্জয় নাথ, রনি চক্রবতী, সাবেক সভাপতি প্রদীপ রায়, সাবেক সাধারণ সম্পাদক সৌরভ পাল, লিটন নাথ, জনি বণিক, সঞ্জয় ধর প্রমুখ।

এমআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025
চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ

চট্টগ্রাম: চিটাগাং চেম্বারের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচে...

Sep 17, 2025

More from this User

View all posts by admin