বিএনপির দু’পক্ষের সংঘর্ষের খবর প্রচারের জেরে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা

বিএনপির দু’পক্ষের সংঘর্ষের খবর প্রচারের জেরে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ প্রচারের জেরে যমুনা টেলিভিশনের নরসিংদীর স্টাফ করেসপনডেন্ট আইয়ুব খান সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংঘর্ষে আহতদের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী সদর হাসপাতালে যান আইয়ুব খান। এ সময় তিনি আহতদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের বক্তব্য নেন। সংবাদ সংগ্রহের একপর্যায়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুমের অনুসারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।

বর্তমানে সাংবাদিক আইয়ুব খান সরকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইদন মিয়া নামে একজন নিহত হন। এছাড়াও সংঘর্ষে আরও ৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই জেরে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইদন মিয়া গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin