বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হাসপাতালে

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পিত্তথলির জটিলতায় অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এ তথ্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, নজরুল ইসলামের পিত্তথলিতে পাথর ধরা পড়েছে, যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার পিত্তথলির পাথর অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে।

তিনি আরও জানান, ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক একিউএম মহসিনের তত্ত্বাবধানে নজরুল ইসলাম খান বর্তমানে চিকিৎসাধীন।  

ডা. জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। আমরা আশাবাদী, অপারেশন সফলভাবে সম্পন্ন হবে।

বিএনপির পক্ষ থেকে তিনি সব নেতাকর্মী ও দেশবাসীর কাছে নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

এসবিডব্লিউ/এসআই

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin