বিএনপির সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ৩ জন নিহত

বিএনপির সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ৩ জন নিহত

বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মংলা মহাসড়কের  রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনই মারাযান। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin