বিএনপির যুগ্ম-মহাসচিব হলেন হুমায়ুন কবির

বিএনপির যুগ্ম-মহাসচিব হলেন হুমায়ুন কবির

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলীয় দায়িত্বে যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে নিয়োগ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদায়নের তথ্য জানানো হয়।

হুমায়ুন কবির দীর্ঘদিন লন্ডনে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পর বাংলাদেশে ফিরে বিএনপিতে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগীর দায়িত্বে রয়েছেন।  

এছাড়া, আগামী নির্বাচনে তিনি গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর নির্বাচনী আসন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর)-এ ভোটে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন।

এসবিডব্লিউ/এইচএ/

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin