বিএসটিআই চালু করলো সোলার প্যানেল টেস্টিং ল্যাবরেটরি

বিএসটিআই চালু করলো সোলার প্যানেল টেস্টিং ল্যাবরেটরি

দেশে মানসম্মত সোলার প্যানেলের ব্যবহার নিশ্চিত করতে অত্যাধুনিক সোলার প্যানেল টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে শিল্প সচিব ওবায়দুর রহমান এই ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। এ সময় শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, স্রেডা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ডিপিডিসি, ডেসকো, ইটকল, রাজউক এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ ল্যাবের মূল প্রযুক্তি এসেছে জার্মানি থেকে। এর কেন্দ্রে রয়েছে একটি স্ট্যান্ডার্ড সান সিমুলেটর, যার মাধ্যমে সোলার মডিউলের কার্যদক্ষতা নির্ভুলভাবে পরিমাপ করা যাবে। এটি সর্বোচ্চ ২৭০০এমএম×১৬০০এমএম সাইজের সোলার মডিউল পরীক্ষণ করতে সক্ষম।

মানসম্মত সোলার প্যানেল আমদানি এবং দেশে উৎপাদিত সোলার প্যানেলের গুণগত মান বিশ্বমানে উন্নীত করতে এই ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন শিল্প সচিব ওবায়দুর রহমান। তিনি বলেন, ‘এই অত্যাধুনিক সুবিধা দেশের নবায়নযোগ্য শক্তি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে জনগণকে উৎসাহিত করবে। সোলার প্যানেল টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে বিএসটিআই সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে সক্ষম হবে, যা ভোক্তা সুরক্ষা নিশ্চিত করবে।’

বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, ‘আমাদের দেশে ব্যবহৃত প্রতিটি সোলার প্যানেল হোক পরীক্ষিত, মানসম্মত এবং টেকসই, যাতে বাংলাদেশ আলোকিত হয় মানসম্মত সোলার শক্তিতে। আজকের এই উদ্বোধন শুধু এক প্রযুক্তিগত অর্জন নয়, এটি আমাদের জাতীয় প্রতিশ্রুতির প্রতিফলন; একটি পরিচ্ছন্ন, টেকসই ও শক্তিতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের প্রতিজ্ঞা।’

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin