বিএসটিআইয়ে কসোভোর প্রতিনিধিদল

বিএসটিআইয়ে কসোভোর প্রতিনিধিদল

বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতে লুলজিম প্লানা’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সোমবার (৬ অক্টোবর) তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কসোভোর রাষ্ট্রদূত এবং বিএসটিআই মহাপরিচালক উভয় দেশের জাতীয় মান সংস্থাগুলোর কার্যক্রম ও কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। তারা পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিতকরণের ক্ষেত্রে মান সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, মান সনদের পারস্পরিক স্বীকৃতি ও মান নির্ধারণ প্রক্রিয়ায় সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দুই দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও সহজ ও গতিশীল করবে।

বিএসটিআই মহাপরিচালক রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং মান ও মানদণ্ড প্রণয়ন, পরিমাপবিদ্যা এবং টেস্টিং ল্যাবরেটরিগুলোর আধুনিকায়নে বিএসটিআইয়ের বর্তমান উদ্যোগগুলো সম্পর্কে অবহিত করেন।

এনএইচ/ইএ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin