বিইউপির সাবেক শিক্ষার্থীকে ধর্ষণ, সর্বশেষ অভিযুক্তও গ্রেপ্তার

বিইউপির সাবেক শিক্ষার্থীকে ধর্ষণ, সর্বশেষ অভিযুক্তও গ্রেপ্তার

সাভার (ঢাকা): ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওর পর সর্বশেষ অভিযুক্ত বিপ্লব রোজারিওকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করে র‍্যাব-৪ এর একটি টিম।

গ্রেপ্তার বিপ্লব রোজারিও সাভারের কমলাপুরের গোয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা। এর আগে গতকাল তার সহযোগী মিঠু বিশ্বাসকে (৩৫) ও আজ সোহেল রোজারিওকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী ওই এলাকার এক শিশু শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এ সময় সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লবের সহযোগিতায় ভুক্তভোগীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার ১৬ অক্টোবর বাদী হয়ে মামলা করেন ওই তরুণী। পরে আজ বিকেলে রনজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে শেষ অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করে র‍্যাব।

সিপিসি-২ র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বিপ্লব রোজারিওকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin