বিকাশ রেমিট্যান্সে জিতুন লাখ টাকার কুপন

বিকাশ রেমিট্যান্সে জিতুন লাখ টাকার কুপন

মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘টাচ এন গো’র মাধ্যমে বিকাশে পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী একজন প্রবাসীর স্বজন প্রতি মাসে পেতে পারেন এক লাখ ৫০ হাজার টাকার মিনিস্টার পণ্যের কুপন। পাশাপাশি প্রতি সপ্তাহে আরও পাঁচজন করে পাচ্ছেন ২৫ থেকে পাঁচ হাজার টাকার কুপন।

ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠানোকে আরও উদ্বুদ্ধ করতেই ‘টাচ এন গো’, মিনিস্টার ও বিকাশ এই ক্যাম্পেইনের আয়োজন করেছে। এতে ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১ অক্টোবর এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।  

মালয়েশিয়ার জনপ্রিয় ফিন্যান্সিয়াল অ্যাপ ‘টাচ এন গো ই-ওয়ালেট’র মাধ্যমে বাংলাদেশি প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠাতে পারছেন মুহূর্তেই। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী তারা বিকাশে প্রতি লেনদেনে সর্বোচ্চ দুই লাখ ৫০ হাজার টাকা পাঠাতে পারছেন।

সাপ্তাহিক কুপন জিততে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ১০ হাজার টাকা (সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা ছাড়া) বা তার বেশি রেমিট্যান্স পাঠাতে হবে মালয়েশিয়া প্রবাসীদের। আর মাসিক কুপন জিততে হলে প্রতি মাসে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে কমপক্ষে ৪০ হাজার টাকা (সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা ছাড়া) বা তার বেশি রেমিট্যান্স পাঠাতে হবে। একজন রেমিট্যান্স গ্রহণকারী একবার করে সাপ্তাহিক ও মাসিক কুপন জিততে পারবেন। মিনিস্টার পণ্য কিনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কুপনগুলো ব্যবহার করা যাবে।

‘টাচ এন গো ই-ওয়ালেট’ থেকে খুব সহজে, তাৎক্ষণিক ও নিরাপদে দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠাতে পারছেন মালয়েশিয়া প্রবাসীরা। ‘টাচ এন গো ই-ওয়ালেট’ অ্যাপের গো রেমিট অপশন থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখানে ই-ওয়ালেট সিলেক্ট করে যত রেমিট্যান্স পাঠাবেন তার পরিমাণ লিখে পরের ধাপে যেতে হবে। পরের ধাপে প্রাপকের বিকাশ অ্যাকাউন্টের নাম ও নম্বর বসিয়ে আনুষঙ্গিক কিছু তথ্য দিয়ে নিশ্চিত করলেই রেমিট্যান্স পৌঁছে যাবে দেশে থাকা স্বজনের কাছে।

সহজ, তাৎক্ষণিক, নিরাপদ ও বৈধ লেনদেন হওয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে বিকাশের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ। বর্তমানে, বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এর মাধ্যমে দেশের ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে নিমেষেই রেমিটেন্স পৌঁছে যাচ্ছে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। রেমিট্যান্সে আসা এই টাকা ব্যবহার করে প্রিয়জনরা ঘরে বসেই অসংখ্য সেবা নিতে পারছেন— এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ এবং অনুদান প্রদান।

এএটি

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin