মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘টাচ এন গো’ এর মাধ্যমে বিকাশে রেমিট্যান্স গ্রহণ করে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার টাকার মিনিস্টার পণ্যের কুপন জিততে পারেন একজন প্রবাসীর স্বজন। প্রতি সপ্তাহে আরও পাঁচ জন করে পাচ্ছেন ২৫ থেকে ৫ হাজার টাকার কুপন। রাবিবার (১২ অক্টোকর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠানোকে আরও উদ্বুদ্ধ করতে টাচ এন গো, মিনিস্টার ও বিকাশ এই ক্যাম্পেইনের আয়োজন করেছে। এতে ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১ অক্টোবর এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিকাশে প্রতি লেনদেনে একজন সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পাঠাতে পারছেন।
সাপ্তাহিক কুপন জিততে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ১০ হাজার টাকা (সরকারি ২ দশমিক ৫ শাতংশ প্রণোদনা ছাড়া) বা তার বেশি রেমিট্যান্স পাঠাতে হবে মালয়েশিয়া প্রবাসীদের। আর মাসিক কুপন জিততে হলে প্রতি মাসে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে কমপক্ষে ৪০ হাজার টাকা (সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা ছাড়া) বা তার বেশি রেমিট্যান্স পাঠাতে হবে। একজন রেমিট্যান্স গ্রহণকারী একবার করে সাপ্তাহিক ও মাসিক কুপন জিততে পারবেন। মিনিস্টার পণ্য কিনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কুপনগুলো ব্যবহার করা যাবে।
রেমিট্যান্স পাঠাতে টাচ এন গো ই-ওয়ালেট অ্যাপের গো রেমিট অপশন থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। ই-ওয়ালেট সিলেক্ট করে যত রেমিট্যান্স পাঠাবেন তার পরিমাণ লিখে পরের ধাপে যেতে হবে। পরের ধাপে প্রাপকের বিকাশ অ্যাকাউন্টের নাম ও নম্বর বসিয়ে আনুষঙ্গিক কিছু তথ্য দিয়ে নিশ্চিত করলেই রেমিট্যান্স পৌঁছে যাবে দেশে থাকা স্বজনের কাছে।