বিলিম্বির টক আচারের রেসিপি

বিলিম্বির টক আচারের রেসিপি

কাঁচা বিলিম্বি ফল: আধা কেজি

মরিচবাটা: ১ টেবিল চামচ

সরিষাবাটা: ২ চা-চামচ

পোস্তদানা: ৩ চা-চামচ

শুকনা মরিচ: ৪টি

পাঁচফোড়ন: ২ চা-চামচ

হলুদবাটা: ২ চা-চামচ

তেল: ১ কাপ

চিনি: ২ চা-চামচ

লবণ: পরিমাণমতো

প্রথমে বিলিম্বি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন।

তেলে শুকনা মরিচ বোঁটাসহ ভেজে রাখুন।

পাঁচফোড়নও ভেজে নিন।

ভাজা হয়ে গেলে বাটা মসলা ও পোস্তদানা দিয়ে দিন।

সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিন।

মসলা কষানো হয়ে গেলে বিলিম্বি দিয়ে দিন এবং মাঝেমধ্যে নাড়ুন।

চিনি দিয়ে ১০-১২ মিনিট পরে বিলিম্বি সেদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন।

ঠান্ডা করে জারে ভরে রাখুন বিলিম্বির টক আচার।

রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা

Comments

0 total

Be the first to comment.

শর্ষে পোস্ত পাতুরির রেসিপি Prothomalo | রসনা

শর্ষে পোস্ত পাতুরির রেসিপি

উপকরণ: পোস্তবাটা ৩ টেবিল চামচ, শর্ষেবাটা ২ টেবিল চামচ, নারকেল কোরানো ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪–৫টি...

Sep 19, 2025
ছানার পাতুরির রেসিপি Prothomalo | রসনা

ছানার পাতুরির রেসিপি

টাটকা ছানা: ২৫০ গ্রামশর্ষেবাটা: ২ টেবিল চামচকোরানো নারকেল: ২ টেবিল চামচকাঁচা মরিচ: ৩-৪টি (কুচি করা)হ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin