বিমানের মনিটর ভাঙলেন যাত্রী, মূল্য ১১ লাখ টাকা

বিমানের মনিটর ভাঙলেন যাত্রী, মূল্য ১১ লাখ টাকা

সিলেট-লন্ডন রুটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিমানে থাকা এক যাত্রী হঠাৎ ক্ষিপ্ত হয়ে ঘুষি মেরে ভেঙে দিয়েছেন বিমানের একটি ইন-ফ্লাইট মনিটর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে।  

অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের অভিযুক্ত যাত্রীকে আটক করে। আটক শওকত আলী মৌলভীবাজার জেলার বাসিন্দা।  

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানের অভ্যন্তরে ভাঙা মনিটরটির দাম ১১ লাখ টাকা। তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন।  

তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি ক্ষতিপূরণ দিতে হবে, নয়তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

নাম প্রকাশ না করার শর্তে ওসমানী বিমানবন্দরে কর্তব্যরত বাংলাদেশ বিমানের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ওই যাত্রী এখনও ম্যাজিস্ট্রেটের জিম্মায় রয়েছেন। ক্ষতিপূরণ না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনইউ/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin