বিনা খরচে নারীদের ৪টি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ

বিনা খরচে নারীদের ৪টি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ

সাভার মহিলা কৃষি প্রশিক্ষণকেন্দ্রে ৪৯তম ব্যাচে (অক্টোবর-ডিসেম্বর/২০২৫ সেশনে) প্রশিক্ষণার্থী ভর্তির জন্য দেশের যেকোনো এলাকার ১৮ থেকে ৪০ বছর বয়সের ভর্তি–ইচ্ছুক নারীদের ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত কারিকুলাম।

১. মাশরুম চাষ ও জৈব চাষাবাদ

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস/ তদূর্ধ্ব,

প্রশিক্ষণের মেয়াদ: তিন মাস,

মোট আসনসংখ্যা: ১০ জন।

২. পেস্ট্রি এজ বেকারি প্রোডাকশন

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস/ তদূর্ধ্ব,

প্রশিক্ষণের মেয়াদ: তিন মাস,

মোট আসনসংখ্যা: ১৫ জন।

৩. ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস/ তদূর্ধ্ব,

প্রশিক্ষণের মেয়াদ: তিন মাস,

মোট আসনসংখ্যা: ১৫ জন।

৪. বেসিক কম্পিউটার (কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস/তদূর্ধ্ব,

প্রশিক্ষণের মেয়াদ: তিন মাস,

মোট আসনসংখ্যা: ২০ জন।

ভতি৴ পরীক্ষা গ্রহণের তারিখ

৬ অক্টোবর ২০২৫ , সোমবার সকাল ১০টা।

১. সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণার্থীদের আবাসিকভাবে থাকা ও খাওয়ায় ব্যবস্থা।

২. প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা হিসেবে তিন শ টাকা প্রদান করা হয়।

৩. জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণকেন্দ্র, সাভার, ঢাকা, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ঢাকা ও মহিলাবিষয়ক অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞের দিয়ে নিয়মিত বা অতিথি প্রশিক্ষকদের দ্বারা উল্লেখিত ট্রেডে প্রশিক্ষণ প্রদান ও মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়।

৪. প্রশিক্ষণার্থীদের নির্বাচিত ট্রেডের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও কৃষি চাষের ওপর রুটিন মাফিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

৫. প্রশিক্ষণ শেষে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা মহিলাবিষয়ক অধিদপ্তরের সনদপত্র প্রদান করা হয়।

৬. উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপানে যাওয়ার সুযোগসহ প্রতি ব্যাচে শিক্ষাসফরের ব্যবস্থা রয়েছে।

১. প্রশিক্ষণ কোর্সের বিবরণ অনুযায়ী ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রসহ বিজ্ঞপ্তিতে প্রকাশিত তারিখ ও সময় অনুযায়ী মহিলা কৃষি প্রশিক্ষণকেন্দ্র, নরসিংপুর (গ্যারেজ), জিরাবো, সাভার, ঢাকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নির্বাচনের দিন হতে প্রশিক্ষণকেন্দ্রে অবস্থান করতে হবে।

২. আবেদনকারীকে সাদা কাগজে চারটি ট্রেড কোর্সের মধ্যে পছন্দক্রম উল্লেখ করে নিজের নাম, বাবার নাম, স্বামীর নাম, মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, অভিভাবকের নাম ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা কৃষি প্রশিক্ষণকেন্দ্র, নরসিংহপুর (গ্যারেজ), জিরাবো, সাভার, ঢাকা, বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস/[email protected] ই-মেইলে/সরাসরি আবেদন পৌঁছনো যাবে। কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বর ০১৭১৩৮০৮৭৮৪ উল্লেখ করতে হবে। সব প্রশিক্ষণার্থীকে সরাসরি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনসহসহ ৬ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০টার আগে উক্ত প্রশিক্ষণকেন্দ্রে অবশ্যই উপস্থিত হতে হবে।

৩. আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ/মার্কশিট, জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সদন ও দুই কপি পাসপোর্ট সাইজ ছবি (সব কাগজপত্র সত্যায়িত করে) জমা দিতে হবে। জেলা/উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার সুপারিশ করা প্রার্থীদের ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে।

# যোগাযোগের ঠিকানা: মহিলা কৃষি প্রশিক্ষণকেন্দ্র, নরসিংহপুর, জিরাবো, সাভার, ঢাকা।

Comments

0 total

Be the first to comment.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি: মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ Prothomalo | ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি: মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তির সব কার্যক্রম শেষ করার লক্ষ্য...

Sep 16, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ভর্তি, শিল্পবিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ Prothomalo | ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ভর্তি, শিল্পবিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এমপিএই...

Sep 25, 2025

More from this User

View all posts by admin