বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেল ৩ শতাধিক অসহায় মানুষ

বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেল ৩ শতাধিক অসহায় মানুষ

চট্টগ্রাম: সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া তিন শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ সরবারহ করেছে হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন।  

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নগরের বালুচড়া এলাকার বায়তুল কাদের জামে মসজিদ ঈদগা প্রাঙ্গণে এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।

দিনব্যাপী চলা এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিতি ছিলেন- ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ সেলিম, বাইতুল কাদের জামে মসজিদ খতিব মাওলানা কাউছার ফয়েজী, ফাউন্ডেশনের পরিচালক মো. শাহিন পারভেজ, ডা. মাসুদ পারভেজ, ডা. জেসমিন আক্তার, ডা. শারমিন আক্তার, ইসরাত জাহান মুক্তা, মাহবুবা খানম ঊর্মি, মো. হানিফ, মো. ইসহাক, মো. হালিম এবং মো, ফরিদুল আলম বাবলু প্রমুখ।

দিনব্যাপী ফ্রি ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন হৃদরোগ চিকিৎসক ডা. দাউদ সিদ্দিক, চক্ষু চিকিৎসক  ডা. মাসুদ পারভেজ (চক্ষু), শিশু রোগ চিকিৎসক ডা. শারমিন আক্তার এবং গাইনি চিকিৎসক ডা. জেসমিন আক্তার।

প্রসঙ্গত, হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করে আসছে। তাদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে- এতিম ও বৃদ্ধাশ্রমের প্রবীণদের পাশে দাঁড়ানো, অসহায়দের জন্য বিনামূল্যে চক্ষু এবং অন্যান্য সাধারণ রোগের চিকিৎসার ব্যবস্থা করা, বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো, বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin